চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযানে ৪৮ বোতল Eskuf ও মোটরসাইকেল উদ্ধার, মামলা দায়ের
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["default"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

দৈনিক পদ্মা সংবাদ:
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৮ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য Eskuf এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোঃ হিমেল রানার তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দর্শনা থানার এসআই (নিঃ) ইমরান হাসান। এ সময় তাঁর সঙ্গে সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল তারিখ রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া গ্রামের জনৈক মতিয়ারের বসতবাড়ির সামনে ইটের রাস্তার ওপর অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মোঃ বিল্লাল হোসেন ওরফে বাবু (৩২), পিতা- মোঃ শাহাজাহান আলী, গ্রাম- আকন্দবাড়ীয়া (মাঝপাড়া), থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে তার ফেলে যাওয়া একটি রেজিস্ট্রেশনবিহীন লাল রঙের Hero Ignitor 125 সিসি মোটরসাইকেল তল্লাশি করে ৪৮ বোতল অবৈধ Eskuf উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা এবং মোটরসাইকেলের মূল্য প্রায় ১ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।
উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।





















