চুয়াডাঙ্গা ১২:৫১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি বছর হজে গিয়ে ৩৭ বাংলাদেশির মৃত্যু

Padma Sangbad

ধর্ম ডেস্ক।।
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৩৭ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। বার্ধক্যজনিত অসুস্থতা, হৃদরোগ ও হঠাৎ তৈরি হওয়া বিভিন্ন শারীরিক জটিলতায় তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিন অনুযায়ী, আজ রোববার রাত ৩টা পর্যন্ত ফিরতি ফ্লাইটে মোট ৬ হাজার ১৭৫ জন হাজি বাংলাদেশে পৌঁছেছেন। একই সময়ে সৌদি আরবে ৩৭ জন বাংলাদেশি হাজির মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।

বুলেটিনে জানানো হয়, ৩০ মে থেকে আনুষ্ঠানিকভাবে ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ফ্লাইট (এসভি-৫৮০৬) স্থানীয় সময় রাত ২টা ৪ মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৪৫ জন হাজি নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে এবং বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ পর্যন্ত দেশে ফেরা ৬ হাজার ১৭৫ হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৫৯ জন রয়েছেন। পরিবহনকারী এয়ারলাইন্সগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১ হাজার ১৮৪ জন, সৌদি এয়ারলাইন্স ১ হাজার ৬৯১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩ হাজার ৩০০ জন হাজি পরিবহন করেছে।

মোট ১৫টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩টি, সৌদি এয়ারলাইন্স ৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

অন্যদিকে, সৌদি আরবে এখন পর্যন্ত ৩৭ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৪ জন পুরুষ এবং ১৩ জন নারী। মৃত্যুর ঘটনাগুলো মক্কায় ২৭ জন এবং মদিনায় ১০ জনের।

হজ বুলেটিনে আরও বলা হয়, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ১৭৬ জন হাজি চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে ২৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়। হজের প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। ফিরতি ফ্লাইট চলবে ৩০ জুন পর্যন্ত।

আপডেট : ১২:১৮:৫১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬