দৈনিক পদ্মা সংবাদ।
পুলিশ সুপার চুয়াডাঙ্গার নির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে ৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাতে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার পলাতক ৬ আসামিকে গ্রেপ্তার করেছে দর্শনা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযান পরিচালনা করে দক্ষিণ চাঁদপুর এলাকা থেকে দর্শনা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ ইমন হোসেন (২০), মোঃ রাসেল মিয়া (২৪) এবং মোঃ আব্দুল হাদি (৩০)। তাদের বিরুদ্ধে দর্শনা থানার মামলা নং-১৫, তারিখ ১৮ মে ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রয়েছে।
এদিকে একই রাতে বড় শলুয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন মোঃ তরিকুল ইসলাম (৩৫) ও মোঃ বাবলু হোসেন (৩১)। তাদের বিরুদ্ধে দর্শনা থানার মামলা নং-২২, তারিখ ২৮ মে ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় মামলা রয়েছে।
দর্শনা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ৭ জুন ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দর্শনা থানা পুলিশ।