দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
দর্শনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ হিমেল রানার নেতৃত্বে মঙ্গলবার রাতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন দক্ষিণ চাঁদপুর গ্রামের নবা মন্ডলের ছেলে সাদ্দাম হোসেন (৩৪), প্রতাবপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মিলন (২১), ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আজিজুল হকের ছেলে এনামুল হক (১৯), চাকুলিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে মোজা মোল্লা, দক্ষিণ চাঁদপুর গ্রামের ফকির চাঁদের ছেলে ডালিম (২৮) এবং ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত হানেফ মন্ডলের ছেলে আবরুদ্দিন মন্ডল।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালত কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানা ছিল। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।