দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
দর্শনা পৌরসভা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর ৩টা ৪৫ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে দর্শনা পৌরসভার মোহাম্মদপুর এলাকার উজ্জ্বল দাসের ছেলে আশিক দাস এবং দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখপাড়ার সাইফুল ইসলামের ছেলে রাশিদুল (১৯)-কে আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আশিক দাস , রাশিদুলকে ৬ মাস ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি উভয়কে ১০০ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন আলম। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসান উপস্থিত ছিলেন।