দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার ঘোষিত ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে দর্শনা পৌরসভার বৃক্ষরোপণ কর্মসুচীর উদ্ধোধন করা হয়।
শনিবার (১৩ জুন) দুপুরে পৌর চত্বরে নানা কর্মসুচীর মাধ্যমে এ কর্মসুচীর উদ্বোধন করা। সরকারের এই মহতী উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক ভূমিকা রাখবে। বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।এই কর্মসূচি অংশ হিসাবে দর্শনা পৌরসভার উদ্যোগে দর্শনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের চত্বরে নানা প্রজাতির বনজী ও ফলজী গাছের চারা রোপণ হয়।সেই সাথে প্রধান প্রধান সড়কের পাশে খালি যায়গায় বৃক্ষ রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু,পৌর বি এন পি সমন্বয়ক মাহাবুবুর ইসলাম খোকন,যুবনেতা জাহান আলী,দর্শনা পৌরসভার প্রধান সহকারী শাহ আলম, কর নির্ধারক জাহিদুল ইসলাম, লাইন্সেস পরিদর্শক মমিনুল ইসলাম, টিকাদান সুপারভাইজার আব্দুল মজিদ,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।