মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও নিজস্ব কার্যালয় ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থা,আটোয়ারীর আয়োজনে এবং সি.কে.ইউ ডেনমার্ক ও বি.আর.সি প্রজেক্ট, দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সংস্থার নিজস্ব কার্যলয় (ধাইধাই পাড়া মোড়) এলাকায় সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও কার্যলয় ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থা’র সভাপতি মোঃ জফর আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল ,উপজেলা সমাজসেবা দপ্তরের সুপারভাইজার মোছাঃ রোকেয়া বেগম ও উপজেলা বিএনপি মহিলা দলের সহ সভাপতি মোছাঃ নার্গিস বেগম উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি.এল.সি চিত্ত রায়, টি.এল.এস.আই. বি’র প্রজেক্ট ম্যানেজার অম্বর চিশিম, সিডিএফ, টিএলএমআইবি মোঃ ওমর ফারুক সুমন, প্রতিবন্ধী সংস্থার ঠাকুরগাঁও জেলা সভাপতি মোঃ মকবুল হোসেন, পঞ্চগড় জেলা সভাপতি মোঃ আবুল বাসার ,বিভিন্ন প্রতিবন্ধী সংস্থার নেতৃবৃন্দসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রিপামনি দেবী বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। সরকার প্রতিবন্ধীদের এখন সম্পদে পরিণত করছেন। তাই আর প্রতিবন্ধীদের কারো অবজ্ঞা করার অবকাশ নেই। আলোচনা শেষে ওয়াল্ড সার্ভেন্ট নেদারল্যান্ডস এর অর্থায়নে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী কার্যালয় ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।