দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
দর্শনা পৌরসভার ৯ নং ওয়ার্ডের ঈশ্বরচন্দ্রপুর এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে নিয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার বিকেল ৬টার দিকে দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর বাজার ও আশপাশ এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে নিয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে মাদকের ক্ষতিকর প্রভাব ও সামাজিক অবক্ষয় সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয় এবং মাদকমুক্ত সমাজ গড়তে স্থানীয় জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।