মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও বৃহস্পতিবার ( ২ জুলাই) শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবার সব পরীক্ষা কেন্দ্রে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ও ডিজিটাল নজরদারির ব্যবস্থা। সিসিটিভি পর্যবেক্ষণের পাশাপাশি প্রথমবারের মতো দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের জন্য ব্যবহার করা হচ্ছে বডি-ওয়ার্ন ক্যামেরা। প্রথমদিনের পরীক্ষায় এইচএসসি ও সমমানের ৩৮ জন পরীক্ষাথর্ী অনুপস্থিত ছিল। কেন্দ্র সচিবদের দেওয়া তথ্যমতে আটোয়ারী উপজেলায় এবার এইচএসসি ও সমমানের নিয়মিত – অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষাথর্ী ১ হাজার ৩৫৮ জন। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব অধ্যক্ষ কাজী মোঃ ফজলে বারী সুজা জানান, তার কেন্দ্রে মোট পরীক্ষাথর্ী ৪৬৫ জন। এরমধ্যে প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় নিয়মিত ৩৩১ জনের মধ্যে ছাত্র ১১০ জন এবং ছাত্রী ২২১ জন। প্রথম দিনের পরীক্ষায় ৭জন পরীক্ষাথর্ী অনুপস্থিত ছিল। এ কেন্দ্রে ট্যাগ অফিসারের দায়িত্বে ছিলেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম। আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মজনুল ইসলাম জানান, এ কেন্দ্রে নিয়মিত -অনিয়মিত মোট পরীক্ষাথর্ী ৪৪৫ জন। প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় নিয়মিত ৩২২ জন পরীক্ষাথর্ীর মধ্যে ছাত্র ১৮৭ জন ও ছাত্রী ১৩৫ জন। নিয়মিত পরীক্ষাথর্ীদের মধ্যে ৭জন অনুপস্থিত ছিল। এ কেন্দ্রে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা। কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে এইচএসসি (বিএমটি) পরীক্ষা কেন্দ্র বলরামপুর আদর্শ মহাবিদ্যালয় এর কেন্দ্র সচিব অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা জানান, এ কেন্দ্রে মোট ৩৮৮ জন পরীক্ষাথর্ীর মধ্যে ছাত্র ৩৩১ জন ও ছাত্রী ৫৭ জন। প্রথম দিন সকালে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ১৪০ জন পরীক্ষাথর্ীর মধ্যে ৩ জন অনুপস্থিত ছিল। একই দিনে বিকেলে বাংলা প্রথমপত্র পরীক্ষায় ১৭২ জনের মধ্যে ১০জন পরীক্ষাথর্ী অনুপস্থিত ছিল। এ কেন্দ্রে ট্যাগ অফিসার ছিলেন সহকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু তাহের। মাদরাসা শিক্ষা বোর্ডের অধিনে আটোয়ারী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ কেন্দ্রে ‘আলিম’ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রের কেন্দ্র সচিব সাতখামার ফাজিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল করিম জানান, এ কেন্দ্রে নিয়মিত – অনিয়মিত মোট পরীক্ষাথর্ীর সংখ্যা ৬০ জন। প্রথম দিনের কুরআন মাজিদ পরীক্ষায় নিয়মিত ৫৮ জন পরীক্ষাথর্ীর মধ্যে ছাত্র ৪৫ জন এবং ছাত্রী ১৩ জন। প্রথম পরীক্ষায় ১১ জন পরীক্ষাথর্ী অনুপস্থিত ছিল। এ কেন্দ্রে ট্যাগ অফিসার ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সহিদুর রহমান (মানিক)। পরীক্ষা কেন্দ্রগুলোতে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাহামিদুর রহমান এবং আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলো পর্য়বেক্ষণ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন, পরীক্ষা সুষ্ঠু,স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে এবার সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছেও বডি-ওয়ার্ন ক্যামেরা রাখা হয়েছে। প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ , কোলাহলহীন, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে।