মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। জুলাই দিবসের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দীন, উপজেলা জামায়াতের আমীর মোঃ ইউনুস আলী খাঁন, উপজেলা এনসিপি’র আহবায়ক মোঃ সোলেমান আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, নিজের লোমহর্ষক অনুভুতি ব্যক্ত করেন “আমরা জুলাই যোদ্ধা ” পঞ্চগড় জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক জুলাই যোদ্ধা মোঃ নাঈম উদ্দীন রাব্বু। সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুনর্ীতি,গুম-খুন, ভোটাধিকার হরণ, নিপীড়ন ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সর্বস্তরের জনগণের ক্ষোভের বিস্ফোরণ। গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জুলাইয়ে শহীদদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। তাদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমাদের উচিৎ, শহীদদের আদর্শ ও চেতনা ধারণ করে বৈষম্যহীন, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা।
সভায় শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং জুলাই যোদ্ধা ও গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব দেশপ্রেমিক নাগরিকের ত্যাগ ও অবদানের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।