কুষ্টিয়া সংবাদদাতা।।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য ও ভারতে পাচারকালে বাংলাদেশি কীটনাশক উদ্ধার করেছে বিজিবি।
আজ শুক্রবার বেলা ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবি জানিয়েছে, দৌলতপুর উপজেলার জামালপুর ও মহিষকুন্ডি সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ১ দশমিক ৩ কেজি ভারতীয় গাঁজা, ১১৪ বোতল নেশাজাতীয় সিরাপ ও স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
এছাড়াও কাজিপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতে পাচারকালে ১৯৮ বোতল বাংলাদেশি কীটনাশক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের মোট আনুমানিক বাজার মূল্য ১ লাখ সাত হাজার টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।