ঝিনাইদহ সংবাদদাতা।।
মহেশপুর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় মদ ও সিরাপ জাতীয় উদ্ধার করেছে। গতকাল সোমবার পৃথক দুটি অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।
৫৮-বিজিবি জানায়, গতকাল সোমবার সকাল ৮টার দিকে মহেশপুর উপজেলার মাটিলা বিওপি’র সীমান্ত পিলার-৫২/১১-আর এর নিকট মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ১ বোতল মদ ও ৩৭৩ বোতল সিরাপ জাতীয় মাদক উদ্ধার করা হয়। এর আগে একই দিন ভোর রাত ৫টার দিকে উপজেলার যাদবপুর বিওপি’র সীমান্ত পিলার-৪৭/৪-এস এর কাছে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।