ঝিনাইদহ প্রতিনিধি।।

‎‎ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও লাটাহাম্বার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও দুইজন আহত হয়েছেন।

‎‎মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার লালন সড়কের সরকারি লালন শাহ কলেজ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। ‎দুর্ঘটনায় ‎নিহত ব্যক্তি উপজেলার ভবাণীপুর গ্রামের তাঁতীপাড়ার মৃত সদর শেখের ছেলে মোস্তফা শেখ(৪৫)।

‎পুলিশ সূত্র জানায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভবানীপুর থেকে হরিণাকুণ্ডু উপজেলার দিকে যাচ্ছিল, পথি মধ্যে সরকারি লালন শাহ কলেজ গেটের সামনে বিপরিত দিক থেকে আসা খৈল বোঝায় একটি লাটাহাম্বা অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চালকসহ অটোরিকশার ৩জন আহত হয়। ‎

‎পরে স্থানীয়রা আহতদের হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর অসুস্থ অটোরিকসা চালককে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। আহত চালককে কুষ্টিয়া মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর এক নারী ও পুরুষ হরিণাকুণ্ডুতে হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায়‎ বলেন, ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। এছাড়া লাশ যেহেতু কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আছে আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। লাশ এসে পৌছালে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হবে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।