চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
চুয়াডাঙ্গায় সরকারি প্রতিষ্ঠানে কর্মরত মাস্টাররোল ও ˆদনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরিচ্যুতি বন্ধ, আউটসোর্সিং প্রক্রিয়া স্থগিত এবং দীর্ঘদিন কর্মরতদের বয়স শিথিল করে রাজ্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ˆদনিক মজুরি কর্মচারী সমিতি| এ উপলক্ষে গতকাল রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন গড়ে তোলা হয়|
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে ৩০ থেকে ৪০ হাজার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কর্মরত ˆদনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীরা নিয়মিত দায়িত্ব পালন করলেও তারা এখনো স্থায়ী চাকরির সুযোগ থেকে বঞ্চিত| তারা বিনা কারণে চাকরিচ্যুতি এবং আউটসোর্সিং প্রক্রিয়ায় হস্তক্ষেপের প্রতিবাদ জানান| বক্তারা আরও দাবি করেন, ˆদনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োগ নীতিমালা-২০২৫ বাতিল করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত যোগ্য কর্মচারীদের বয়স শিথিলের মাধ্যমে স্থায়ীকরণ করতে হবে| একই সঙ্গে দীর্ঘদিন ধরে কর্মরত কর্মচারীদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা| মানববন্ধন শেষে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর তাদের বিভিন্ন দাবিসংবলিত একটি স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তারের হাতে তুলে দেন|
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ˆদনিক মজুরি কর্মচারী সমিতি জেলা কমিটির সদস্য সচিব মশিউর রহমান, আহ্বায়ক সাহাজান আলী, যুগ্ম আহবায়ক আব্দুল মমিনসহ সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন| কর্মসূচি থেকে নেতৃবৃন্দ হুঁশিয়ারি ব্যক্ত করে জানান, দ্রুত তাদের ন্যায্য দাবি পূরণ না হলে ভবিষ্যতে তারা আরও কঠোর কর্মসূচির ডাক দিতে বাধ্য হবেন|