স্টাফ রিপোর্টার
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় রোড শো অনুষ্ঠিত হয়েছে। এসময় নিরাপদ সড়ক বিষয়ে লিফলেট বিতরণ করা হয়। সোমবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এসব অনুষ্ঠিত হয়। বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেল এ রোড শো ও লিফলেট বিতরণের আয়োজন করে। রোড শো ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস, ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) আমিরুল ইসলাম, বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও নাহিদ হাসান, উচ্চমান সহকারী সাকিরুল ইসলাম প্রমুখ।