অনলাইন ডেস্ক।।

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নড়াইলে জামায়াতে ইসলামির গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেলে নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় গণমিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি গণমিছিল বের হয়ে রূপগঞ্জ মুচিরপোলসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুরাতন বাস টার্মিনাল এলাকায় এসে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চু। সমাবেশ পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। এ সময় বক্তব্য দেন সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আল আমিন, জেলা নায়েবে আমির মাস্টার জাকির হোসেন ও জেলা শিবিরের সভাপতি তাজ মোহাম্মদ।