ঝিনাইদহ প্রতিনিধি: বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরী ও সংশ্লিষ্টদের সচেতনতা ও নেতৃত্বের দক্ষতা বাড়াতে ঝিনাইদহে তিন দিনব্যাপী এজিসি (Adolescent Girls Club) ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ শেষ হয়েছে।

শুক্রবার সকালে শহরের এইড কমপ্লেক্সের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা। অনুষ্ঠানে সেভের নির্বাহী পরিচালক আয়াশা সিদ্দিক আশা, মনিটরিং অফিসার সুমাইয়া আক্তার দীনা, প্রজেক্ট কো-অর্ডিনেটর জাহিদ্দুজ্জামান সেলিম ও ফিল্ড অফিসার রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।

সেভের আয়োজনে সিসু ও বান্ধব ডেনমার্কের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ কিশোরী শিক্ষার্থী এবং ১০ শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধি অংশ নেন।

প্রশিক্ষণে কিশোরীদের অধিকার, বাল্যবিবাহের ক্ষতিকর দিক, সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের দক্ষতা এবং স্থানীয়ভাবে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

সমাপনীতে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। আয়োজকদের আশা, প্রশিক্ষণপ্রাপ্তরা নিজ নিজ এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা তৈরির পাশাপাশি কার্যকর ভূমিকা রাখবেন।