অনলাইন ডেস্ক।।
আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৭৭ সালের জুন মাসে ১৯ দফা কর্মসূচি নিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক (জাগ) দল গঠন করেন জিয়াউর রহমান। এরপর জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করে ওই বছর রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রমনার বটমূলে জাতীয়তাবাদী দলের জন্ম হয়। সর্বসম্মতভাবে জিয়াউর রহমান দলের চেয়ারম্যান নির্বাচিত হন।
এদিকে, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী নানা কর্মসূচি ঘোষণা করেছেন। কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকাল ৬টায় ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ।
চুয়াডাঙ্গাতে ও অনুরূপ কর্মসূচি ছাড়াও দিনব্যাপী কর্মসূচি রয়েছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের। একইভাবে সারা দেশেই বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে।