মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পরিবেশ সংরক্ষণ, বৃক্ষ রোপনে জনসচেতনতা বৃদ্ধি এবং শিশুদের জন্য নির্মল বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর বড় মাঠে বৃক্ষ ও শিশু বিনোদন মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় যুব সমাজের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। গেস্ট অব অনার ছিলেন পঞ্চগড় জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও পঞ্চগড় জজ কোর্টের পিপি অ্যাডঃ মির্জা নাজমুল ইসলাম কাজল। মেলার উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ)। বিশেষ অতিথি ছিলেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মির্জাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ নিয়াজ আলী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা নুরুল ইসলাম (হেলাল)। আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই। একটি গাছ যেমন মানুষের জীবন রক্ষা করে, তেমনি শিশুদের সুস্থ বিনোদন তাদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। তাই সমাজের সকলকে বৃক্ষ রোপন ও পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসতে হবে। বক্তারা আরো বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়ন জরুরী। একই সঙ্গে শিশুদের জন্য নিরাপদ ও শিক্ষামূলক বিনোদনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয়ের পাশাপাশি শিশুদের জন্য নাগরদোলা, খেলাধূলা ও বিনোদনের নানা আয়োজন রাখা হয়েছে। এতে স্থানীয় জনগণের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষাথর্ী ও বিভিন্ন শ্রেণি -পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, পরিবেশ বান্ধব সমাজ গঠন এবং শিশুদের আনন্দময় বিকাশের লক্ষ্যে এ ধরণের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আলোচনা শেষে অতিথিবৃন্দ মেলার মেইন ফটকে লাল ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।