যশোর সংবাদদাতা।।
যশোরের চৌগাছায় এক কেজি গাঁজাসহ নাজির উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক নাজির উদ্দিন চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত ইয়াসিন মণ্ডলের ছেলে।
ডিবি পুলিশের এসআই বাবলা দাস জানান, রোববার সকাল সাড়ে আটটার দিকে চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল মান্নানের বাড়ির সামনে অভিযান চালিয়ে নাজির উদ্দিনকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এই ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।