মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে ‘দ্বি কালিকাপুর খ্রীষ্টিয়ান বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেছে উপজেলার সমবায় অফিস। একই সঙ্গে সমিতি চত্বরে একটি ফলের চারা রোপন করে সমিতির সদস্যদের মাঝে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেছেন তিনি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা সমবায় অফিসার মোঃ মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘দ্বি কালিকাপুর খ্রীষ্টিয়ান বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং সমিতি চত্বরে গাছের রোপন করেন। এ সময় উপজেলা সমবায় অফিসার মোঃ ফারুক হোসেন সহ উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন। গাছের চারা বিতরণের সময় জেলা সমবায় অফিসার জানান, জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সমিতির সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারা বিতরণের উদ্দেশ্য ,জলবায়ূ পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা করা এবং সমবায় এলাকাগুলোতে সবুজায়ন বাড়ানো। সদস্যদের মাঝে পরিবেশগত দায়িত্ববোধ তৈরী করা এবং টেকসই ও পরিবেশবান্ধব সমবায় ব্যবস্থা গড়ে তোলা। ফলদ ও ওষধি গাছের চারা বিতরণের মাধ্যমে সদস্যদের পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ এবং ভবিষ্যতে আর্থিক আয়ের সুযোগ তৈরী করা। পরে তিনি উপজেলার আলোয়াখোয়া সহ বিভিন্ন এলাকার সমবায় সমিতিগুলো পরিদর্শন করেন।