দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।
দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে কলেজ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ এস এম শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় কলেজের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম, শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, সহ-সভাপতি শামসুজ্জামান মিশা ও সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোফাজ্জেল হোসেন মোফা, সাধারণ সম্পাদক পলাশ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি শোয়েব আক্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল হায়, সাংগঠনিক সম্পাদক লিখন হোসেন, যুগ্ম সম্পাদক নাফিজ ইকবাল, মুশফিকুর রহমান সাইফ, নিসান হোসেন, প্রচার সম্পাদক ফারুক মল্লিক, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, সহ-আরাফাত, রাকিব, সুমন, দর্শনা থানা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক রিয়েল ইসলাম লিয়ন, সাবেক কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফজলুর রহমানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় ও সুসংগঠিত করার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে সংগঠনের ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।