দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদক সেবনের অপরাধে শাহীন (৪০) নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৬ সেপ্টেম্বর) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দামুড়হুদা ও জীবননগর থানা এলাকার বিভিন্ন পয়েন্টে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এই অভিযانের অংশ হিসেবে দামুড়হুদা উপজেলার কলাবাড়ি উত্তরপাড়া এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় শাহীনকে আটক করা হয়। আটক শাহীন ওই এলাকার খোদা বক্সের ছেলে।

পরে আটক ব্যক্তিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধ প্রমাণিত হওয়ায় শাহীনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।