জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ষষ্ঠ স্কাউট সমাবেশ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাপনী ও মহাতাঁবু জলসা অনুষ্ঠিত হয়।
এবারের স্কাউট সমাবেশে উপজেলার মোট ২৬টি স্কাউট দল অংশগ্রহণ করে। তাবু বাস, দলগত কর্মদক্ষতা ও বিভিন্ন প্রতিযোগিতায় স্কাউট সদস্যরা তাদের মেধার স্বাক্ষর রাখে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্কাউটস উপজেলা ও জেলা সভাপতি সুমাইয়া সুলতানা এনি। অনুষ্ঠানে বক্তারা স্কাউট আন্দোলনের মূল গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ ও আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।