আলমডাঙ্গা প্রতিনিধি:
এক জমকালো ও উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টায় বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
চলতি বছরের এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী, প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং সদ্য মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় ও ক্যাডেট কলেজে স্থান পাওয়া কৃতী শিক্ষার্থীদের এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস শহীদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু তালেব এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিকাইল হোসেন। দশম শ্রেণির শিক্ষার্থী হুমায়রা শারমিলা ও নুসরাত জাহান মীমের সুনিপুণ ও যৌথ সঞ্চালনায় পর্বটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত নাবাত রেহান মারফি, এস.এস.সি ২০২৬ ব্যাচের শিক্ষার্থী মাহির হাসান এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি সুযোগপ্রাপ্ত মুশরাত মুস্তাফা।
অনুষ্ঠানে মেধার অনন্য স্বীকৃতিস্বরূপ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ বছর প্রতিষ্ঠানটি থেকে:জিপিএ-৫: ৪০ জন,জুনিয়র বৃত্তি: ৫৫ জন (ট্যালেন্টপুল ২৫ জন, সাধারণ গ্রেড ৩০ জন),প্রাথমিক বৃত্তি: ২০ জন (ট্যালেন্টপুল ৯ জন, সাধারণ গ্রেড ১১ জন),মেডিকেল কলেজ: ৪ জন
ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়: ৩ জন,পাবলিক বিশ্ববিদ্যালয়: ১১ জন,ক্যাডেট কলেজ: ২ জন কৃতি শিক্ষার্থী সংবর্ধিত হয়।
উৎসবমুখর এ অনুষ্ঠানে একাডেমির পরিচালনা ও উপদেষ্টা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী-অভিভাবক এবং স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।