চুয়াডাঙ্গা প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।
আজ শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে তিনি বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে বের হন।
পরিদর্শনকালে তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া এবং আলমডাঙ্গা উপজেলার চিতলা ইউনিয়নের ভালাইপুর ও কুলপালার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
মণ্ডপ পরিদর্শনকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, ইউনিয়ন বিএনপির সভাপতি রাজীব ফেরদৌস পাপেন, সাধারণ সম্পাদক মহসিন আলী বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান।
এছাড়াও স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।