ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নে মাদক সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার ৩নং সাগান্না ইউনিয়ন পরিষদে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে মাদক,সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদের আনসার ও ভিডিপি দলনেতা পারভেজ আহম্মেদ এর আহবানে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের প্রশিক্ষিত আনসার ও ভিডিপির ৫০ জন পুরুষ ও মহিলা সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় সভায় ইউনিয়ন আনসার ও ভিডিপি দলনেতা উপস্থিত সদস্যদের মাঝে মাদকের ভয়াবহতা, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের ভয়াল চিত্র বিশদভাবে তুলে ধরেন। তিনি সকলকে এ বিষয়ে সতর্ক থাকার জোর তাগিদ দেন এবং তাদের পরিবার ও আত্মীয় স্বজনসহ সকলকে মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার আহবান জানান। দলনেতা পারভেজ আহম্মেদ সকল আনসার ও ভিডিপি সদস্যদের পরিবার ও তাদের আত্মীয় স্বজনকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখার ব্যাপারে জোর দাবি জানান।