দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
দেশের অর্থনৈতিক চালিকাশক্তি তৈরি পোশাক খাতের উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা এবং সাধারণ জনগণের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও সরকারের শীর্ষ মন্ত্রী-উপদেষ্টাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে তৈরি পোশাক খাতে যেকোনো ধরনের কৃত্রিম অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চক্রান্ত ও অপচেষ্টা করা হলে তা কঠোরভাবে রাজনৈতিক ও সামাজিকভাবে মোকাবিলা করা হবে।
তিনি আরও জানান, তৈরি পোশাক কারখানাগুলোর স্বাভাবিক উৎপাদন যাতে কোনো অবস্থাতেই ব্যাহত হতে না পারে এবং সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষা পায়—সে লক্ষ্য অর্জনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে প্রয়োজনীয় সর্বাত্মক ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।