নিজস্ব প্রতিবেদক।।
না ফেরার দেশে চলে গেলেন দৈনিক পদ্মা সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার রয়েল হোসেনের বাবা, দর্শনা দক্ষিণ চাঁদপুর মহল্লার রশিদ শাহার বড় ছেলে, দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির অবসরপ্রাপ্ত শ্রমিক আঃ রউফ শাহ (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকাবুঝের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা গেছে, আজ বাদ আছর দর্শনা দক্ষিণ চাঁদপুর মহল্লায় মরহুমের জানাজার নামাজ সম্পন্ন হবে। এরপর তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করার কথা রয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
শ্রদ্ধাভাজন আঃ রউফ শাহের ইন্তেকালে গভীর শোক এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন ‘দৈনিক পদ্মা সংবাদ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আব্দুর রহমান অনিক।