অনলাইন ডেস্ক।।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং অন্যান্য প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে।
উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দিতে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ ক্ষেত্রে ১ জানুয়ারি আবেদন কার্যক্রম শুরু এবং ১ ফেব্রুয়ারির পর ভর্তি পরীক্ষা আয়োজনের সুপারিশ করা হয়েছিল।
তবে ইউজিসির অনুরোধ সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান পূর্বঘোষিত সময়সূচি বহাল রেখেছে। অন্যদিকে কিছু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ পিছিয়েছে কিংবা নতুন করে নির্ধারণ করেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ১৩টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত হয়েছে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি
১. ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইউজিসির পক্ষ থেকে ভর্তি পরীক্ষা পেছানোর অনুরোধ জানানো হলেও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
আবেদনের সময়: ১২ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ২০২৬।
ভর্তি পরীক্ষার সময়সূচি: আইবিএ ইউনিট: ৫ ডিসেম্বর ২০২৬। বিজ্ঞান ইউনিট: ১২ ডিসেম্বর ২০২৬। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৯ ডিসেম্বর ২০২৬। চারুকলা ইউনিট: ২২ ডিসেম্বর ২০২৬। ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৬ ডিসেম্বর ২০২৬।
২. রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ভর্তি পরীক্ষার তারিখ পিছিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তবে আবেদনের সময়সূচি অপরিবর্তিত রয়েছে।
আবেদনের সময়: ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬। সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের পর ৫ থেকে ৭ দিন অতিরিক্ত আবেদন করার সুযোগ দেওয়া হবে।
ভর্তি পরীক্ষার সময়সূচি: বি ইউনিট: ১২ ফেব্রুয়ারি ২০২৭। সি ইউনিট: ১৩ ফেব্রুয়ারি ২০২৭। এ ইউনিট: ২০ ফেব্রুয়ারি ২০২৭।
৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
আবেদনের সময়: ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৬।
ভর্তি পরীক্ষার সময়সূচি: এ ইউনিট: ১ জানুয়ারি ২০২৭। ই ইউনিট: ৮ জানুয়ারি ২০২৭। বি ইউনিট: ১৫ জানুয়ারি ২০২৭। সি ইউনিট: ২২ জানুয়ারি ২০২৭। ডি ইউনিট: ২৩ জানুয়ারি ২০২৭।
৪. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দিতে আবেদনের সময়সীমায় পরিবর্তন এনেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তবে ভর্তি পরীক্ষার মূল সময়সূচি অপরিবর্তিত রয়েছে।
আবেদনের সময়: ১০ ডিসেম্বর ২০২৬ থেকে ১০ জানুয়ারি ২০২৭। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ১২ জানুয়ারি।
ভর্তি পরীক্ষার সময়সূচি: সি ইউনিট: ২৯ জানুয়ারি ২০২৭। এ ইউনিট: ৩০ জানুয়ারি ২০২৭। বি ইউনিট: ৫ ফেব্রুয়ারি ২০২৭। ডি ইউনিট: ৬ ফেব্রুয়ারি ২০২৭। উপ-ইউনিট: ৩ ও ৪ ফেব্রুয়ারি ২০২৭। ডি-১ ইউনিট: ৮ ফেব্রুয়ারি ২০২৭।
৫. কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর ২০২৬। আবেদন চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ২০২৬ সালের এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
ভর্তি পরীক্ষার সময়সূচি: এ ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ): ৫ ফেব্রুয়ারি ২০২৭, সকাল ১১টা। বি ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ): ৬ ফেব্রুয়ারি ২০২৭, বিকেল ৩টা। সি ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদ): ৭ ফেব্রুয়ারি ২০২৭, সকাল ১১টা।
এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষার কেন্দ্র থাকবে।
৬. মেডিক্যাল ও ডেন্টাল কলেজ সরকারি ও বেসরকারি মেডিক্যাল এবং ডেন্টাল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ এই পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত রয়েছে।
৭. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আবেদন শুরু: ২১ নভেম্বর ২০২৬।
ভর্তি পরীক্ষার তারিখ: ১৬ জানুয়ারি ২০২৭।
৮. খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ প্রায় দেড় মাস পিছিয়ে দেওয়া হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি ২০২৭ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৯. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভর্তি আবেদন কার্যক্রম শুরু হয়েছে ১০ নভেম্বর ২০২৬। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষার তারিখ: ৮ জানুয়ারি ২০২৭।
১০. মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এমআইএসটির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ২০২৭ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদন শুরু: ৫ জানুয়ারি ২০২৭।
১১. বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এইউবি) বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এইউবি) স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে।
সংশোধিত সময়সূচি অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ২০২৭ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা নেওয়া হবে বিএএফ শাহীন কলেজ, ঢাকা এবং লালমনিরহাট ক্যাম্পাসে।
১২. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভর্তি পরীক্ষার তারিখ এগিয়ে আনা হয়েছে। পূর্বঘোষিত ২৬ ও ২৭ জানুয়ারির পরিবর্তে নতুন সূচি অনুযায়ী আগামী ১৭ ও ১৮ জানুয়ারি ২০২৭ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৩. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল রয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তুতি অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শুক্র ও শনিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে না।