অনলাইন ডেস্ক।।
তুরস্ক সফর শেষে শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইট ইস্তাম্বুল বিমানবন্দর ত্যাগ করে।
ফ্লাইটটি শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।