অনলাইন ডেস্ক।।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট চাওয়ার বিষয়টি নতুন করে রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে।

নিজের বাবার সঙ্গে শেখ হাসিনা সরকার কী করেছিল, আজ শনিবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তা তুলে ধরেছেন সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

তিনি ফেসবুকে লিখেছেন, ‘২০১৭ সালে আমার বাবা প্রয়াত সাদেক হোসেন খোকা ওনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে নতুন পাসপোর্টের আবেদন করেছিলেন। কিন্তু খুনি হাসিনা ও তার সরকার ওনাকে জীবিত অবস্থায় ফিরতে দেয়নি। আমরা গণহত্যাকারী হাসিনাকে জীবিত ফেরত চাই। আমরাতাকে বিচারের মুখোমুখি করতে চাই।’