যশোর সংবাদদাতা।।
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন সদস্যসহ চারজনকে আটক করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁদের মধ্যে তিনজন নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী এবং একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

আটক ব্যক্তিরা হলেন বেনাপোল পোর্ট থানার বালুডা গ্রামের মৃত আকবর আলী বিশ্বাসের ছেলে হায়দার (৪৫) ও মানিক বিশ্বাসের ছেলে মোজাম্মেল (৫৫), দিঘীর পাড় গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে, মুনসুর আলী (৩৬) এবং গ্রেফতারী পরোয়না ভুক্ত আসামী বোয়ালিয়া, গ্রামের সেলিম মোড়লের ছেলে জুয়েল।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুরোনো মামলার তদন্তে সন্দেহভাজন তিনজন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজনকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তিতুমীর খান জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁদের পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।