অনলাইন ডেস্ক।।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ মো. তুষার (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তুষার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. মুরাদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ১৬ নভেম্বর রাত আনুমানিক ৯ টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল উপজেলা গেট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে তুষারকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৭ হাজার ২০০ টাকা জব্দ করে পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।