ভুক্তভোগীর থানায় জিডি, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রশাসনের জোরালো পদক্ষেপ দাবি
মোঃ ইব্রাহিম হোসেন।
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নতুন কোনো দুঃসংবাদ শুনতে হচ্ছে সাধারণ মানুষকে। কোথাও মৃত্যুর খবর, কোথাও চুরি, ডাকাতি কিংবা ছিনতাইয়ের ঘটনা। এভাবে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ডে জনমনে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক।
এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরসভা এলাকায় ঘটেছে ফিল্মি কায়দায় মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ। অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা বাড়ি থেকে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র গলায় ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এক ব্যক্তির মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ঘটনাটি এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে। বসতবাড়ির আশপাশেও যদি মানুষ নিরাপদ বোধ না করেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে কীভাবে—এমন প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।
জানা গেছে, এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্তকরণ এবং দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
এলাকাবাসীর প্রত্যাশা, দর্শনা পৌরসভা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন আরও তৎপর হবে। পাশাপাশি ছিনতাই, চুরি ও ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহল ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে।
সর্বস্তরের জনগণের দাবি, অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার মাধ্যমে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কার্যকর ভূমিকা পালন করবে।
জনগণের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। অপরাধমুক্ত ও নিরাপদ দর্শনা গড়ে তুলতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
মোঃ ইব্রাহিম হোসেন
দৈনিক পদ্মা সংবাদ।