অনলাইন ডেস্ক।।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক চলছে।
আজ বুধবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়।
এই সভায় অনুমোদনের জন্য মোট ১২টি প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে চারটি সম্পূর্ণ নতুন এবং বাকি আটটি সংশোধিত প্রকল্প, যেগুলোর ব্যয় ও মেয়াদ বৃদ্ধির প্রস্তাব নিয়েও চুলচেরা বিশ্লেষণ হবে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে জনগুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বড় প্রকল্প আলোচ্যসূচির শীর্ষে রয়েছে।