দামুড়হুদা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা মোড়ে পিকআপ ভ্যান ও বাইসাইকেলের সংঘর্ষে জয়নাল নামের এক বৃদ্ধ আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চিৎলা গ্রামের প্রধান সড়কে আতিকুর পোল্ট্রি ফিডের একটি পিকআপ ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী জয়নাল জখম হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিৎলা হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দামুড়হুদা মডেল থানার ওসি রাসেল মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে দুই পক্ষ নিজেরাই বিষয়টি সমঝোতা করে নেয়।