মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।
কাজিপুর উপজেলার ৩নং গান্দাইল ইউনিয়ন পরিষদে ভিজিডির চাল উঠাতে আসা সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেন ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম।
সোমবার (৫এপ্রিল) দিনব্যাপী সাধারণ মানুষের মাঝে ভিজিডির চাল বিতরণের সময় মাস্ক বিতরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেন ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য কামরুল ইসলাম, আকবর আলী, আঃ সামাদ, রকিবুল আজম, হাবিবুর রহমান হবি, টেইনার ঝর্না প্রমুখ।