কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১০ নং তেকানি ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকার প্রত্যাশী হিসেবে মাঠে আছেন তেকানি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোকাদ্দেছ আলী।
ইতিমধ্যে সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন মোকাদ্দেছ আলী।
তেকানি ইউনিয়নের পার খুকশিয়া গ্রামের কৃতিসন্তান অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোকাদ্দেছ আলী ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
পারিবারিক পরিচয়ঃ ছোট ভাই মুকুল হোসেন ছিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক, ভাতিজা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।।।
মোকাদ্দেস আলী ২০১৫ সালে সেনাসদস্য থেকে অবসরে আসেন তখন থেকেই জাগ্রত হয় ছাত্র জীবনের রাজনীতির কথা।।
দলীয় প্রতিক নৌকার সম্ভাব্য প্রার্থী মোকাদ্দেছ আলী এই প্রতিনিধিকে বলেনঃ , মাদক যুবসমাজকে ধবংসের দিকে নিয়ে যাচ্ছে, আমি নির্বাচিত হলে আমার প্রথম মিশন সিরাজগঞ্জ কাজিপুরের মাটি ও মানুষের জননেতা তারুণ্যের অহংকার সংসদে তিন প্রজন্ম সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় ভাইয়ের দিকনির্দেশনায় তেকানি ইউনিয়নকে সন্ত্রাস, ও মরণব্যাধি মাদকমুক্ত করে ডিজিটাল ইউনিয়ন পরিষদে রুপ দেওয়া।
ডিজিটাল কাজিপুর গড়ার কারিগর প্রয়াত জননেতা একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা মন্ত্রী মোহাম্মদ নাসিমের আদর্শ বুকে ধারণ করে চলতে চান দলীয় প্রতিক নৌকার সম্ভাব্য প্রার্থী মোকাদ্দেছ আলী।