নিজস্ব প্রতিবেদক।।

র‌্যাব-৬, তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, মানব পাচারকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করেছে।

এরই ধারাবাহিকতায় ১৪ ডিসেম্বর ২০২১ ই তারিখ ১৭.৪০ ঘটিকার সময় র‌্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন খালিশপুর এলাকায় কতিপয় ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের জন্য করছে । উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন খালিশপুর পূর্বাশা পরিবহন কাউন্টারে সামনে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী ০১। মোঃ নুরুল ইসলাম@সজল (৫৫), পিতা- মোঃ চান মিয়া, সাং- সুন্দরপুর, থানা- মহেশপুর, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ২৪৫ (দুইশত পয়তাল্লিশ) পিস ইয়াবা, ০২টি সিমকার্ডসহ ০১টি মোবাইল এবং নগদ-৮০০/-(আটশত) টাকা উদ্ধার পূর্বক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করতঃ তাহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন মামলা রুজু করা হয়েছে।