দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
দর্শনা ও জীবননগর মহাসড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত একজন । মঙ্গলবার দুপুর ১২ টার দিকে দর্শনা থানাধীন দর্শনা বাস স্ট্যান্ড সংলগ্ন তেতুলতলা নামক স্থানে দর্শনা টু জীবননগর মহাসড়কের উপর মটর সাইকেল ও বাসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত একজন ও আহত ১ জন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কামরুল (৪৫) যশোরের কোতোয়ালি থানার নাজির শংকরপুর সাদেক দারোগার মোড় গ্রামের মৃত নওশের আলীর ছেলে ।

অপরদিকে আহত মোটরসাইকেল চালক মোঃ নেন্টু দর্শনা থানাধীন মদনা পশ্চিম পাড়ার মোঃ আফতাব এর ছেলে।

আহত মোঃ নেন্টু জীবননগর হইতে দর্শনার উদ্দেশ্য
আসার সময় সামনে থাকা মোটরসাইকেল চালককে ধাক্কা মারলে এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল চালক রাস্তার উপর ছিটকে পড়ে যায়।তখন পিছনে থাকা জীবননগর হইতে দর্শনা গামী লোকাল বাস MK দোয়েল ঢাকা মেট্রো ব ১৪-১৯৫০ নং চলন্ত বাস কামরুল ইসলামের মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই উক্ত ব্যক্তি মারা যান।এবং অপর মোটরসাইকেল চালক নেন্টু গুরুতর আহত হন। সাথে সাথে আশেপাশের লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
পরে দর্শনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুর্ঘটনা কবলিত দুইটি মোটরসাইকেল উদ্ধার ও বাসটি আটক করে থানায় নিয়ে আসেন।