দৈনিক পদ্মা সংবাদ নিউজ ডেস্ক।

“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে “এ স্লোগানকে সামনে রেখেই
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম স্যার এর সার্বিক দিক নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার চৌকস অফিসার ফোর্স এসআই(নিঃ) নীতিশ বিশ্বাস, এসআই(নিঃ) সুমন্ত বিশ্বাস, এএসআই(নিঃ) মোঃ আনোয়ারুল হক, এএসআই (নিঃ) মোঃ আবু বক্কর সিদ্দিক, এএসআই (নিঃ) মোঃ মামুনুর রশিদ ফোর্সসহ মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন দর্শনা পৌরসভার থানাপাড়া গ্রামস্থ মাধ্যমিক বালিকা বিদ্যালয় গামী স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্র এর সামনে পাকা রাস্তার উপর হতে ২১/১২/২০২১ খ্রিঃ সময় ১৯:৩০ ঘটিকার সময় ১২ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ দর্শনা থানাধীন ইশ্ব্ররচন্দ্র পুর গ্রামের উজ্জল হোসেন (৩২)কে আটক করে
আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রয় আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।