নিজস্ব প্রতিবেদক।
বিশ্বব্যাপী মাদকদ্রব্যের অপব্যবহার এবং চোরাচালানের মাধ্যমে এর ব্যাপর প্রসার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মারাত্মক হুমকি সৃষ্টি করেছে । মাদকের নিষ্ঠুর ছোবলে অকালে ঝরে যাচ্ছে বহু তাজা প্রাণ এবং অঙ্কুরেই বিনষ্ট হচ্ছে বহু তরুণের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ ।
এরই ধারাবাহিকতায় গত ১১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ র্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন হাসপাতাল রোড এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে কোম্পানী অধিনায়কের নেত্তৃত্ত্বে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করার নিমিত্তে ১১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ রাত ২৩:০০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন জীবননগর গ্রামস্থ হাসপাতাল রোড এ সেতু ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মো: শাকিল রহমান(২২), পিতা- মো: লুৎফর রহমান, সাং-শিংনগর, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৩০ বোতল ফেন্সিডিল, ০১টি মোবাইল, ০২টি সিমকার্ড এবং নগদ-৯৩০০/-টাকাসহ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় হস্তান্তর করতঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারায় মামলা রুজু করা হয়।