✍️নূরুল আলম বাকু।।

কোন কাজে কাউকে মারিনা কভু তেল
কারো মাথায় ভাঙিনা কাঁঠাল বা বেল।

কোন কাজে কাউকে করিনা তোষামোদ
পরের টাকায় করিনা আমোদ প্রমোদ।

করিনা ভক্ষণ কখনও অন্যের মালামাল
আমি কভু নেশার ঘোরে হইনা বেশামাল।

তুলিনা নিজ হাতে সরকারি অনুশাসন
দিইনা কভু মিথ্যা অঙ্গিকারের ভাষন।

পারিনা করতে হারামি খেয়ে কারও নুন
তাইতো আমি পোকাধরা এক বে-গুণ।