তানভীর লিটন, কুষ্টিয়া।।
কুষ্টিয়ার কুমারখালীতে ২০২১-২২ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত সরিষা প্রদর্শনী এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে উপজেলার নন্দলাল পুর ইউনিয়নের আলাউদ্দিন নগরে কুমারখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই আলোচনা মূলক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপ-সহকারী কৃষি অফিসার আরিফুল ইসলামের সঞ্চালনায় নন্দলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান খোকনের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা সুফি মুহাম্মাদ রফিকুজ্জামান।
মাঠ দিবসে আলোচকরা তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করে দেশকে তেলে সয়ংসম্পুর্ন করার প্রতি গুরুত্বারোপ করেন। এছাড়াও অনুষ্ঠানে বক্তারা কৃষকদের বাজারের নকল সার,বীজ ও কীটনাশক চেনার উপায় এবং সরকারি ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি ক্রয় সম্পর্কিত বিস্তর ধারণা প্রদান করেন।
মাঠ দিবস শেষে কৃষকদের অধিকতর সুবিধার্থে আলাউদ্দিন নগর বাজার সংলগ্ন “ফসলের ডাক্তারখানা” নামে কৃষি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন করা হয়, যেখানে বিকেল ৫.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত কৃষি কর্মকর্তারা বিনামূল্যে কৃষকদের ফসলী সংক্রান্ত সকল সমস্যা নির্ণয় ও সমাধান দিবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাইসুল ইসলাম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তারাসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের কৃষকেরা।।