সংগ্রাম মিত্র।।

মন গুলি দুলছে
সম্পর্ক ধুলায় লুটায় ۔
মানববতা গুমরে কাঁদে
নির্জনতায় মেঘলা জীবন।

যদি উড়ে যায় যা কিছু সব
পুড়ে যায় লেনা-দেনা — !
ধু ধু প্রান্তরে –
গোলাপ শুকায় ।

পাথরে বাতাসে কানাকানি
সুখহীন আকাশ চোখে মুখে ,
কম্পিত কণ্ঠে ইমন ۔۔۔

সময়ের উজ্জ্বলতায় ভর করে
সূর্যের রঙ বদলায় ,
দুটি মেঘের আসা যাওয়ার
ক্ষণিক আশ্রয়ে আত্মীয়তা
ক্ষীণ হয় ক্রমশ ۔۔۔۔।