নিজস্ব প্রতিবেদক।
ফতুল্লা হতে ডাকাতির ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।
৪ এপ্রিল ২০২২ তারিখে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা এলাকায় ০১ জন ডাকাতির প্রস্তুতি মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ ইকবাল হোসেন (৩৬), পিতা-আব্দুর রাজ্জাক, সাং-ইসদাইর চাষাঢ়া, হোল্ডিং নং-৩৩/১, ১২ নং ওয়ার্ড, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।