আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে মশা তাড়ার ভুতির আগুনে ৪টি গবাদি পশু দগ্ধ ও ঝলসে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি শুক্রবার রাতে উপজেলা তোড়িয়া ইউনিয়নের শাহাপাড়া গ্রামে ঘটে। প্রতিবেশীরা জানায়, ওই গ্রামের জনৈক কৃষক তৌহিদুল ইসলাম (ছবি) তার গোয়াল ঘরে থাকা গবাদি পশুকে মশার অত্যাচার হতে রেহাই পেতে খড়ের তৈরী ভুতিতে আগুন দিয়ে গোয়াল ঘরের এক কোনে রেখে দিলে সেখান থেকে আগুনে সূত্রপাত ঘটে।  আগুনের লেলিহান শিখা গোয়াল ঘরে ছড়িয়ে পড়লে গোয়াল ঘরে থাকা দুটি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এবং একটি গরু ও একটি ছাগল ঝলসে যায়। গ্রামবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও গোয়াল ঘর সহ চারটি গবাদি পশু  দগ্ধ ও ঝলসে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা হতে পারে বলে ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রেজানা গেছে।।