দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।। ১৫ আগস্ট ২০২২ তারিখে জেলা প্রশাসন কর্তৃক নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস-২০২২ পালন করা হয়েছে।

দিনের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১৫ আগস্ট নিহত সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা। সভাপতিত্ব করেন জনাব সাজিয়া আফরীন, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক), চুয়াডাঙ্গা।।