আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। দেশের সুনামধন্য হজ্জ এজেন্সী ‘ মদিনা ষ্টার ট্যুরস এন্ড ট্রাভেলস’ (হজ্জ লাইসেন্স নং-৯৮২, ওমরাহ লাইসেন্স নং ৪৬১, আইএটিএ লাইসেন্স নং-৪২৩১০৫০৫)-এর আটোয়ারী শাখা অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার ফকিরগঞ্জ বাজারে অবস্থিত তাজু স্মৃতি মার্কেটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আটোয়ারী শাখা অফিস উদ্বোধন করেন ‘ মদিনা ষ্টার ট্যুরস এন্ড ট্রাভেলস’ এর চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক। আটোয়ারী শাখা অফিস পরিচালনার দায়িত্ব গ্রহন করেন আলহাজ্ব মোঃ খায়রুল আলম। আলহাজ¦ মাওঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় মদিনা ষ্টার ট্যুরস এন্ড ট্রাভেলস এর তত্বাবধানে হজ্জব্রত পালনকারীদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ কুদরত-ই-খুদা, আলহাজ্ব তাছাফুর রহমান বাচ্চু, আলহাজ্ব খায়রুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি বলেন, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের হজ্জ গমনেচ্ছুক ব্যক্তিদের আর্থিক,শারীরিক ও মানসিক হয়রানি থেকে মুক্তির জন্য আটোয়ারীতে শাখা অফিস খোলা হলো। তিনি বলেন, ‘ মদিনা ষ্টার ট্যুরস এন্ড ট্রাভেলস’ দীর্ঘদিন ধরে হাজীদের কল্যাণে সেবা দিয়ে আসছে। এসময় স্থানীয় আলহাজ্ব বৃন্দ, আসন্ন হজ্জ গমনেচ্ছুক ব্যক্তিবর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন।